সিরাজগঞ্জের সলঙ্গায় বাদশা মিয়া (৪২) নামে এক মাছচাষিকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে নলকা ইউনিয়নের চকমনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী মায়া খাতুন জানান, কিছুদিন আগে সুজাপুর ও চালিপাড়ার লোকজনের কাছ থেকে একটি পুকুর ইজারা নিয়ে তার স্বামী মাছ চাষ শুরু করেন। কিন্তু স্থানীয় কয়েকজন মাঝেমধ্যেই পুকুর থেকে গোপনে জাল দিয়ে মাছ ধরার কারণে তাদের সঙ্গে দ্বন্দ্ব চলছিল। ঘটনার দিন সন্ধ্যার পর পুকুর দেখার জন্য গেলে প্রতিপক্ষরা বুকের পাঁজরে ছুরিকাঘাত করে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
সংবাদ পেয়ে রাত ১১টার দিকে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
