লুক্সেমবার্গকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ইউরো ২০১৬ এর চূড়ান্ত পর্বে পৌঁছেছে গত দুই আসরের চ্যাম্পিয়ন স্পেন। সান্তি কাজরোলা ও পাকো আলকাসেরের জোড়া গোলে ‘সি’ গ্রুপের ম্যাচে লুক্সেমবার্গকে ৪-০ ব্যবধানে হারিয়েছে ভিসেন্তে দেল বস্কের দল।
শুক্রবা ম্যাচের শুরুতেই একটা ধাক্কা খায় স্পেন। চোটের কারণে দশ মিনিটের ভেতরে মাঠ ছাড়েন মিডফিল্ডার ডেভিড সিলভা। কিন্তু তারপরেও ম্যাচের ৪২ মিনিটে সান্তি কাজরোলার গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে লা রোজারা। আলভারো মোরাতার পরিবর্তে নামা আলকাসের ম্যাচের ৬৭ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোল করেন। পরে এই দুইজনের দুই গোলে স্পেনের বড় ব্যবধানে জয় নিশ্চিত হয়। গোল ডটকম।
