আদমদীঘিতে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

আপডেট : ১০ অক্টোবর ২০১৫, ১৪:৩৭
বগুড়ার আদমদীঘিতে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি একরামুল হকসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গ্রেফতারের পর শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
 
পুলিশ জানায়, আদমদীঘির ঘোড়াদহ গ্রামের ইসাহাক আলীর ছেলে একরামের বিরুদ্ধে ২০১৪ সালে চেক জালিয়াতির মামলায় ১ বছর সাজা হয়। সাজাপ্রাপ্তর পর থেকে তিনি পলাতক থাকেন। শুক্রবার রাতে এসআই দুলাল হোসেন অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। অপরদিকে মাদকসেবন অভিযোগে উপজেলার কুসুম্বী গ্রামের ইয়াছিন আলীর ছেলে রাব্বী বাবুল আকতারের ছেলে সাজিবুল ও আশরাফ হোসেনের ছেলে রাজিবকে গ্রেফতার করে আদালতে পাঠান।