লক্ষীপুরের জেলেরা নেমেছে মেঘনায়

আপডেট : ১০ অক্টোবর ২০১৫, ১৪:৫৭
সব ধরনের মাছ ধরার ওপর টনা ১৫ দিনের নিষেধাজ্ঞা শেষে ৯ অক্টোবর শুক্রবার দিবাগত রাত ১২ টার পর লক্ষীপুর জেলার জেলেরা মেঘনায় নেমে পড়েছেন। উৎসব মুখর পরিবেশে তাদের জাল নৌকা নিয়ে নেমে পড়েন তারা। ভরা প্রজনন মৌসুম চলাকালীন সময় মা ইলিশ রক্ষায় ২৫ সেপ্টেম্বর হতে এ নিষধাজ্ঞা সময় শরু হয়। 
রায়পুরের নাইয়া পাড়া জেলে পল্লির জেলে বিল্লাল মাঝি, আমির হোসেন মাঝি, বিল্লাল বেপারী, আনোয়ার হোসেন জানান, সরকারি নিষেধাজ্ঞা থাকায় গত ১৫ দিন তারা নদীতে মাছ ধরেননি। ঋণ নিয়ে সংসার চালিয়েছে। মাছ পাওয়ার আশা নিয়ে তারাসহ অন্যান্য জেলেরা নদীতে নেমে পড়েছে। 
উল্লেখ্য, প্রধানত ইলিশ মাছ ধরাকে কেন্দ্র করে  লক্ষীপুর জেলায় ৩৫ হাজার জেলে মেঘনা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। লক্ষীপুর জেলা মৎস্য কর্মকর্তা এস এম মহিবউল্ল্যা জানান, মা ইলিশ রক্ষা কর্মসূচি চলাকালীন গ্রামগঞ্জে, হাট বাজার, মাছঘাটসহ নদীতে  বিশেষ অভিযান পরিচালনার জন্য লক্ষীপুর জেলায় সরকারিভাবে প্রশাসন ও মৎস্য বিভাগের সমন্বয়ে জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে টাস্কফোর্স গঠন করা হয়েছিল। ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত বিশেষ অভিযানে মেঘনা নদীতে মাছ ধরার অপরাধে জেলায় ভ্রাম্যমাণ আদালত ৮৭ জন জেলেকে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত কারাদ- এবং ২৭ জনকে জরিমানা করে। এছাড়া ৩ লাখ মিটার কারেন্ট জাল আটক করে পুড়িয়ে ফেলা হয়েছে।