শৈলকুপায় সংঘর্ষে নারীসহ আহত ১০

আপডেট : ১০ অক্টোবর ২০১৫, ১৪:৫৭
 
ঝিনাইদহের শৈলকুপায় দলিলপুর গ্রামের দুইপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০জন আহত হয়েছেন। শনিবার সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
 
শৈলকুপা থানার ওসি হাশেম খান জানান, আধিপত্য বিস্তার নিয়ে নজির শেখ ও নায়েব শেখের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার বিকালে ধানখেত মধ্য দিয়ে যেয়ে মাছ ধরার ঘুর্ণি পাতা নিয়ে উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে আজ সকাল সাতটার দিয়ে উভয়পক্ষের লোকজন ঢাল সরকি, রামদা, ফালা, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহত ছয়জনকে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।