ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চোলাইল মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানা পুলিশ উপজেলার শ্যাম গ্রামে অভিযান চালায়। পুলিশ অভিযান চালিয়ে বাসন চন্দ্র সরকার (৫০) কে তার বসত ঘর থেকে ১৫০ লিটার মদসহ গ্রেফতার করে। তিনি মদগুলো ভৈরব থেকে বেচার উদ্দেশ্যে এনেছিল বলে জানায়। পুলিশ বাদি হয়ে তার বিরুদ্ধে নবীনগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
