গাইবান্ধায় বিদ্যুত্স্পৃষ্টে শিশুর মৃত্যু

আপডেট : ১০ অক্টোবর ২০১৫, ১৬:১০
 
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিদ্যুত্স্পৃষ্টে আব্দুস সাত্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার পূর্ব চণ্ডিপুর গ্রামে এই ঘটনা ঘটে। সাত্তার একই গ্রামের মোঃ রজ্জব আলীর ছেলে।
 
স্থানীয়রা জানান, সকালে সাত্তার নিজ বাড়িতে বৈদ্যুতিক বাতি বন্ধ করার জন্য সুইচে হাত দেয়। এসময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
 
উপজেলার কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানান, এই ঘটনায় নিহতের চাচা শফিউল ইসলাম বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।