জেলার জনগন্নাথপুর উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন ও কুশিয়ারা নদীতে যান পারাপারের জন্য ফেরি সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। শনিবার অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান সার্ভিস স্টেশন ও এ ফেরি সার্ভিসের উদ্বোধন করেন।
এছাড়াও প্রতিমন্ত্রী ‘পল্লি বিদ্যুত সমিতি সুনামগঞ্জ’র বাস্তবায়নে স্বজনশ্রী ও ইসমাইলচক গ্রামে নতুন বিদ্যুতায়ন লাইন এবং রানীগঞ্জ দারুসুন্নাহ আলীম মাদরাসার নব-নির্মিত ভবনের উদ্বোধন করেন।
ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক যুগ্ম সচিব আনিস মাহমুদ সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে এডিসি রেভিনিউ দেবজিৎ সিংহ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদ রেজাউল করিম রিজু, ভাউস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, ইউএনও মোহাম্মদ হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে ফেরি সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিলেট সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইফতেখার আহমেদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদ, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট শফিকুল আলম, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা হরমুজ আলী, রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ মজলুল হক, ইউপি আওয়ামী লীগ সভাপতি হাজি সুন্দর আলী, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।
