লাকসামের নিখোঁজ ব্যবসায়ী দিনাজপুরে উদ্ধার

আপডেট : ১০ অক্টোবর ২০১৫, ১৮:৩০
কুমিল্লার লাকসাম উপজেলার ব্যবসায়ী প্রদীপ চক্রবর্তীকে (৪৫) ছয়দিন পর দিনাজপুর থেকে উদ্ধার করা হয়েছে। তিনি লাকসাম সদরের চাঁনমিয়া টাওয়ারের বেইজমেন্টে তিথি টেলিকমের মালিক।
 
শনিবার দিনাজপুর জেলা ডিবি পুলিশের সহায়তায় সিআইডি পুলিশ স্থানীয় নিউ আবাসিক হোটেল থেকে তাকে উদ্ধার করে।
 
দিনাজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিদওয়ানুর রহিম জানান, তিনি অপহৃত হননি। ওই ব্যবসায়ী নিজেই এখানে এসে আত্মগোপন করেছেন। এদিকে, পরিবারের লোকজন প্রদীপ চক্রবর্তীর নিখোঁজের বিষয়টি রহস্যজনক বলে মনে করছেন।
 
উল্লেখ্য, রবিবার দোকানের জন্য মালামাল কিনতে কুমিল্লা যাওয়ার পথে ব্যবসায়ী প্রদীপ চক্রবর্তী নিখোঁজ হন। পরদিন পরিবারের পক্ষ থেকে তার ভাতিজা প্রহল্লাদ চক্রবর্তী কুমিল্লা কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি করেন।