‘অর্থনৈতিক উন্নয়নের ব্যারোমিটার পুঁজিবাজারের সূচক’

আপডেট : ১০ অক্টোবর ২০১৫, ১৮:৫৮
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক ড. স্বপন কুমার বালা বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের ব্যারোমিটার হলো পুঁজিবাজারের সূচক|
 
পুঁজিবাজারের মাধ্যমে দেশকে দ্রুত শিল্পায়নের দিকে নিয়ে যাওয়া যায় উল্লেখ করে তিনি বলেন, জনস্বার্থে শিল্প প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির মাধ্যমে মূলধারার অর্থনীতিতে সম্পৃক্ত হওয়া প্রয়োজন। প্রতিষ্ঠানগুলো তাদের শ্রম-মেধা-সম্পদ ব্যবহারের মাধ্যমে দীর্ঘদিন ধরে যে অবস্থানে পৌঁছেছে, পুঁজিবাজারে সম্পৃক্ত হলে মালিকানা বা নিয়ন্ত্রণ হারানোর বিষয় হিসেবে না দেখে এটিকে জনসাধারণের অংশীদারিত্বের দৃষ্টিভংগিতে জাতীয় দায়িত্ব পালন হিসেবে দেখা উচিত।
 
সম্প্রতি চট্টগ্রামে  কেডিএস গ্রুপ, পিএইচপি গ্রুপ এবং মোস্তফা গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি এসব কথা বলেন।