ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টিম র্যাংকিংয়ে উন্নতির লক্ষ্য নিয়েই দুই ম্যাচের টেস্ট সিরিজ মাঠে নামবে স্বাগতিক শ্রীলংকা ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম টেস্ট।
শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ বর্তমানে আইসিসি টেস্ট র্যাংকিংয়ের শেষ অর্ধে থেকে ধুঁকছে এবং উভয় দলই সর্বোচ্চ পয়েস্ট অর্জন করে নিজেদেও হারানো গৌরব কিছুটা অর্জনের চেস্টা করবে। প্রকৃত সত্য হচ্ছে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের বাজে পারফরমেন্সের মূল্য ইতোমধ্যেই দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়েছে দলটি।
আইসিসি টেস্ট র্যাংকিংয়ে বর্তমানে ৮৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে শ্রীলংকা আর ৮১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৯৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থাকা নিউজিল্যান্ডের সঙ্গে নিজেদের ব্যবধান কমাতে সংখিপ্ত এ সিরিজে নিজ মাঠের সকল সুবিধাই কাজে লাগাতে চাইবে স্বাগতিক শ্রীলংকা। সফরকারী দলকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করতে পারলে স্বাগতিকরা সহজেই ছয় পয়েন্ট অর্জন করবে। তাহলে ৪ পয়েন্ট কমে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের হবে ৭৭। ঠিক একই ভাবে সিরিজ জিতে পয়েন্ট বাড়ানোর সুযোগ থাকছে ওয়েস্ট ইন্ডিজের সামনেও।
২-০ ব্যবধানে সিরিজ জিততে পারলে ৮৭ পয়েন্ট নিয়ে বর্তমানে ষষ্ঠ স্থানে থাকা শ্রীলংকাকে টপকানোর সুযোগ থাকছে ওয়েস্ট ইন্ডিজের সামনেও। লংকাকে ১-০ ব্যবধানে সিরিজ হারাতে পারলে ১ পয়েন্ট পাবে ক্যারিবিয় দলটি। তবে আরো একবার চোখ ধাঁধানো পারফরসেন্স দিয়ে আইসিসি খেলোয়াড় র্যাংকিংয়ে নিজের ভালো অবস্থান আরো সংহত করতে প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন শ্রীলংকান অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুজ।
মিডল অর্ডার এ ব্যাটসম্যানই উভয় দলের মধ্যে একমাত্র খেলোয়াড় যিনি শীর্শ দশ টেস্ট খেলোয়াড় তালিকার মধ্যে রয়েছেন। ৮৭০ পয়েন্ট নিয়ে বর্তমানে তার অবস্থান পঞ্চম। বোলিংয়ের বেলায় শ্রীলংকার রঙ্গনা হেরাথ আরো একবার ভালো পারফরমেন্স দিয়ে শীর্ষ দশ-এ নিজের অবস্থানকে সুসংহত করতে চাইবেন। নিউজিল্যান্ডের টিম সাউদির ৭১৩ পয়েন্টের চেয়ে নামান্য ব্যবধানে এগিয়ে থেকে বর্তমানে ৭১৬ পয়েন্ট নিয়ে হেরাথ আছেন নবম স্থানে। বাসস
