দিবা-রাত্রির টেস্ট খেলতে উদগ্রীব নিউজিল্যান্ড : সাউদি

আপডেট : ১১ অক্টোবর ২০১৫, ১২:১৫

আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলতে উদগ্রীব হয়ে আছে নিউজিল্যান্ড ক্রিকেট দল বলে জানালেন দলের পেসার টিম সাউদি। তিনি বলেন, এটি ইতিহাসের সাক্ষী হবার তারা আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।


১৯৭১ সালের ৫ জানুয়ারি মেলবোর্নে দিনের আলোয় প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই ধারায় এরপর অনেক ম্যাচই অনুষ্ঠিত হয় দিনের আলোয়। তবে ১৯৭৯ সালে ওয়ানডে ম্যাচ ফ্লাইড-লাইটে আয়োজনের কথা চিন্তা করে আয়োজকরা। ফলে ১৯৭৯ সালের ২৭ নভেম্বর সিডনিতে ওয়ার্ল্ড সিরিজ কাপে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় ফ্লাড-লাইটের আলোয়। আর এই পদক্ষেপ সাথে সাথেই জনপ্রিয় হয়ে ওঠে। ব্যস! এরপর থেকে ওয়ানডে ক্রিকেটের বেশির ভাগ ম্যাচই আয়োজন হয় ফ্লাইড-লাইটে। এমনকি টুয়েন্টি টুয়েন্টি ম্যাচও।


তবে এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটই আয়োজন করা হয়নি ফ্লাইড-লাইটে। অবশেষে সেটিও হতে যাচ্ছে। আগামী মাসেই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ফ্লাড-লাইটে। তাই ওই দিবা-রাত্রির ম্যাচটি খেলতে উদগ্রীব হয়ে আছে নিউজিল্যান্ড দল। এমনটাই জানালেন ব্ল্যাক ক্যাপসদের পেসার অ্যাটাকের অন্যতম ভরসার নাম সাউদি। তিনি বলেন, ‘ইতিহাসের সাক্ষী হবার মতো একটি বিষয়। খুবই আনন্দায়ক একটি ম্যাচ হবে। ওই ম্যাচ নিয়ে অনেকেই অনেক কথা বলছে। সবাই ওই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে। এমনকি দু’দলের খেলোয়াড়রাও। এ্যাডিলেড ওভালে দিবা-রাত্রির ওই টেস্টটি খেলার জন্য আমরা উদগ্রীব হয়ে আছি। বাসস