নগরকান্দায় হাত-পা বাঁধা লাশ উদ্ধার

আপডেট : ১১ অক্টোবর ২০১৫, ১২:৩০
ফরিদপুর-বরিশাল মহাসড়কের ডাঙ্গী ইউনিয়নে পরিববহন ব্যবসায়ী কৃষ্ণ পোদ্দারের (৫০) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পরিবার। রবিবার সকালে মশাউজান গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ভাঙ্গা উপজেলার চুমুরদী গ্রামের মনোরঞ্জন পোদ্দারের ছেলে। 
 
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সকালে কর্মস্থল ফরিদপুরের উদ্দেশ্যে চুমুরদী বাসষ্ট্যান্ড থেকে একটি মাইক্রোবাসে রওনা হন। মাইক্রোবাসের ভেতরে যাত্রীবেসে থাকা ছিনতাইকারীরা পথিমধ্যে  তাকে মেরে হাত-পা বেঁধে সড়কের পাশে ফেলে যায়। লাশটি দেখে স্থানীয়রা পরিবারের কাছে খবর পাঠায়। পরিবারের লোকজন ও পরিবহনের শ্রমিকেরা লাশটি গ্রামের বাড়িতে নিয়ে যায়। 
 
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক সৌমেন বলেন, 'নিহতের গ্রামের বাড়ি থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। নগরকান্দা থানার উপ-পরিদর্শক আতিয়ার হোসেন বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় তদন্ত শেষে থানায় একটি হত্যা মামলা হবে। দুর্বৃত্তদের ধরতে পুলিশ কাজ করছে। 
 
ফরিদপুর বাস মালিক সমিতি ভাঙ্গা অঞ্চলের সভাপতি সোবহান মুন্সি ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানান।