নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ১১ অক্টোবর ২০১৫, ১৫:০০
নোয়াখালীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। রবিবার দুপুর ১২টার দিকে সোনাইমুড়ী-রামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাইমুড়ী থেকে রামগঞ্জগামী যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান দুই মোটরসাইকেল আরোহী। আহত হন আরও এক আরোহী। পরে আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে সোনাইমুড়ী-রামগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
 
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফুল ইসলাম জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।