বিজয়নগরে মাদকসহ ব্যবসায়ী আটক

আপডেট : ১১ অক্টোবর ২০১৫, ১৫:৪৩
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিপুল পরিমান মাদকসহ এক ব্যবসায়ীকে আটক করেছে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা। 
রবিবার দুপুরে তাকে আটক করা হয়। তিনি নোয়াগাঁও গ্রামের মৃত তারু সরদারের ছেলে।
 
জানা গেছে, বিষ্ণুপুর সীমান্ত ফাঁড়ির টহল কমান্ডার ল্যান্স নায়েক মো. সেলিমের নেতৃত্বে বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পত্তন সীমান্তে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মো. স্বপন মিয়া (৩৪) কে  আটক করে। এছাড়া উপজেলার তালতলা সীমান্ত থেকে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল এবং হীরাপুর সীমান্ত থেকে ২০ বোতল হুইস্কি জব্দ করা হয়।
 
এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। কুমিল্লা সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার ও ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।