ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খাস জায়গা দখলের জের ধরে অনিদিষ্ট কালের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শনিবার সন্ধ্যায় এই আদেশ জারি করা হয়।
স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন সরকারি খাস জায়গার দখল নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান এবং পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আমিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এ ঘটনা মীমংসার জন্য শনিবার সালিশ সভার আয়োজন করা হয়। এতে দুই পক্ষের লোক-জনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে আইন-শৃংখলার অবনতির আশঙ্কায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিরোধপূর্ণ জাযগায় ১৪৪ ধারা জারি করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল ইসলাম।
