‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে পদ্মা ব্রিজ হলে দক্ষিণাঞ্চলের চেহারা পাল্টে যাবে। অনেক গার্মেন্টস ফ্যাক্টরি এখানে আসবে। একদিকে মংলা পোর্ট, অন্যদিকে পায়রা পোর্ট। আরা এ জন্যই দক্ষিণাঞ্চল হবে এদেশের অন্যতম অর্থনৈতিক জোন।’
রবিবার ঝালকাঠিতে এক সম্বর্ধনা অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এসব কথা বলেন। জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে তাকে এ সম্বর্ধনা দেয়া হয়।
মন্ত্রী বলেন, ‘আমার দেশ যদি আফগানিস্থান, ইরাক বা পাকিস্থান হয় তাহলে আমাদের সন্তানরা শিক্ষিত হলেও তাদের জীবনের নিরাপত্তা থাকবে না। তাই নিজেদের স্বার্থে এ দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মুলে শেখ হাসিনার কার্যক্রমকে অবশ্যই সমর্থন করতে হবে।’
বেলা সাড়ে ১২ টায় আইনজীবী মিলনায়াতনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আ. মান্নান রসুল। অনুষ্ঠানে আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা বক্তব্য রাখেন। এ সময় জেলা প্রশাসক রাবীন্দ্রশ্রী বড়ুয়া, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা উপস্থিত ছিলেন।
