কক্সবাজারের টেকনাফ উপজেলাধীন নাফনদীতে মাছ ধরার সময় তিনটি নৌকাসহ ছয় জেলেকে ধরে নিয়ে গেছে (বিজিপি) মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ।
রবিবার সকালে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া ১নং স্লুইচ গেট সংলগ্ন নাফনদী থেকে এসব নৌকাসহ ওই জেলেদের ধরে নিয়ে যায় বিজিপি সদস্যরা।
অপহৃতরা হলেন, মৃত এমদাদ হোসেনের ছেলে আলমগীর (৫৫) মৃত কালা মিয়ার ছেলে মো. আকবর (৩৫), আবুল মাহাজের ছেলে মো. হোসেন (৩৩), মো. ইউনুছের ছেলে আবদুল আমিন (২৮), মৃত কাদের হোসেনের ছেলে আবদুল্লাহ (১৪), হামিদ উদ্দিনের ছেলে শাহিদ উদ্দিন (৬৮)। তারা টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়ার গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
টেকনাফ ৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ বলেন, ‘এ ঘটনায় মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ২ নং সেক্টরের কর্মকর্তা সিং হং এর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে তাদের ফেরত দেওয়া হবে বলে আশ্বস্ত করেন দেশটির ওই পুলিশ কর্মকর্তা।
