সীতাকুন্ডে গ্রামীণ সড়ক-বিদ্যালয় নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আপডেট : ১১ অক্টোবর ২০১৫, ২১:০২
চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায় দুটি গ্রামীণ সড়ক ও একটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
 
রবিবার সকালে স্থানীয় সংসদ সদস্য আলহাজ দিদারুল আলম উপজেলার বাড়বকুন্ড দেলিপাড়া সড়ক, মাহমুদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছোট দারোগার হাট এলাকার লবনাক্ষ সি-সড়ক কাজের উদ্বোধন করেন।
 
উপজেলা প্রকৌশলী জানান, বাড়বকুন্ড দেলিপাড়া সংযোগ সড়কের নির্মাণ ব্যয় ৬১ লক্ষ, মাহমুদাবাদ প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ ব্যয় ৪৫ লক্ষ ও লবনাক্ষ সি-সড়কের নির্মাণ ব্যয় ৫১ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে।
 
অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভূইয়া, বারৈয়ারঢালা ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান, পৌর প্যানেল মেয়র জুলফিকার আলী শামীম, উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জালাল আহম্মেদ, নজরুল ইসলাম, মোর্শেদ, দিদারূর আলম, সাঈদ মিয়া ও মুজিব মাস্টারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।