হোমনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১২ অক্টোবর ২০১৫, ১২:২৭
কুমিল্লার হোমনা উপজেলায় আবদুল্লাহ (৪) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ভবানীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই গ্রামের মো. ওমর ফারুকের একমাত্র ছেলে। 
 
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু আবদুল্লাহ সকালে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করার সময় হঠাৎ সে পুকুরে পড়ে যায়। পরে তার স্বজনরা সেখান থেকে উদ্ধার করে হোমনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।