পুরনো প্লাগইন ফেলে দেবে ফায়ারফক্স

আপডেট : ১২ অক্টোবর ২০১৫, ১৪:২৪
 
পুরোনো প্রযুক্তির নেটস্কেপ প্লাগইন অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের (এনপিএপিআই) প্লাগইনগুলো বাতিল করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ফায়ারফক্স ব্রাউজারের নির্মাতা মজিলা। সম্প্রতি এমন তথ্যই জানিয়েছে প্রতিষ্ঠানটি।
 
এই উদ্যোগের মাধ্যমে গুগলকে অনুসরণ করা শুরু করছে ফায়ারফক্স। গুগল সম্প্রতি ক্রোম ব্রাউজারে পুরোনো প্লাগইন সমর্থন না দেওয়ার ঘোষণা দিয়েছে।
 
পিসিওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালের শেষের দিকে এই প্লাগইন বাতিল করবে ফায়ারফক্স।
 
এনপিএপিআই সরিয়ে নিলেও ফায়ারফক্স অ্যাডোব ফ্ল্যাশে সমর্থন দিয়ে যাবে।