বেনাপোলে ৬০০ বোতল ফেনসিডিল জব্দ

আপডেট : ১২ অক্টোবর ২০১৫, ১৫:২১
বেনাপোলে প্রায় ছয়শ বোতল ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। সোমবার সকালে রুদ্রপুর সীমান্ত এলাকা থেকে ফেনসিডিলগুলো জব্দ করা হয়।
 
২৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুর রহিম জানান, ভারত থেকে ফেন্সিডিলের একটি চালান বাংলাদেশে প্রবেশ করছে বলে জানতে পারে বিজিবি। রুদুপ্রর বিজিবি ক্যাম্প কমান্ডার ইসাহক আলী মিয়া একদল বিজিবি সদস্য নিয়ে সকালে রুদ্রপুর সীমান্তের দাদখালি ব্রিজের পাশে অভিযান চালায়। এ সময বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাচালানীরা পালিয়ে যায়। সেখান থেকে জব্দ করা হয় ৫৯৮ বোতল ফেনসিডিল। যার মূল্য ২লাখ ৩৯হাজার দুইশত টাকা বলে জানায় বিজিবি।