ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকা থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি। সোমবার সকাল ছয়টার দিকে ভারত সীমান্তবর্তী উপজেলার মঈনপুর গ্রামের ধানের জমি থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়।
১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলাম জানান, তিন মাদক পাচারকারী গাঁজার বস্তা ভারত থেকে নিয়ে আসছিল। বিজিবির কসবা উপজেলার মঈনপুর বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) সদস্যরা ধাওয়া করলে পাচারকারীরা বস্তাগুলো ফেলে পালিয়ে যায়। পরে বস্তা তিনটি উদ্ধার করলে তার ভেতর ৫০ কেজি গাঁজা পাওয়া যায়।
এছাড়া বিজিবির একটি টহল দল আখাউড়া সীমান্তের আজমপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
