কলাপাড়ায় অবাধে বিক্রি হচ্ছে ইলিশের গুঁড়ি পোনা

আপডেট : ১২ অক্টোবর ২০১৫, ১৭:০৫
 
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মৎসবন্দর মহিপুর-আলীপুরে অবাধে বিক্রি হচ্ছে ইলিশের গুঁড়ি পোনা। ১০/১২ দিন বয়সী এসব পোনা ছোট মাছ হিসেবে বিক্রি করা হচ্ছে। এতে করে ইলিশ রক্ষায় সরকারের পদক্ষেপ ভেস্তে যেতে বসেছে বলে দাবি এলাকাবাসীর।
 
সোমবার উপজেলার বাজারগুলো ঘুরে দেখা যায়, অবাধে এসব পোনা বিক্রি হলেও কারো কোনো ভ্রুক্ষেপ নেই। 
 
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ইলিশের অভয়াশ্রমখ্যাত সাগরসহ আন্ধারমানিক মোহনা খেকে এসব ইলিশের পোনা ধরছেন জেলেরা।