টেকনাফে তালিকাভুক্ত মানবপাচারকারী গ্রেপ্তার

আপডেট : ১২ অক্টোবর ২০১৫, ১৮:৫৭
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে তালিকাভুক্ত মানবপাচারকারী আবদুর রহিমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
 
সোমবার সকালে ইউনিয়নের নয়াপাড়া থেকে তাকে  গ্রেপ্তার করা হয়। তিনি সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকার মৃত নজু মিয়ার ছেলে।
 
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার জানান, তাকে আদালতে পাঠানো হবে।
 
তিনি আরো জানান, মানবপাচারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।