ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মাদক ব্যবসায়ীরা পিটিয়ে দুই পুলিশ সদস্যকে আহত করেছে। আহত এএসআই মনিরুজ্জামান ও কনস্টেবল মনিরুজ্জামানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
সোমবার বিকালে উপজেলার আশানগরপাড়ায় এ ঘটনা ঘটে।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলি জানান, ওই এলাকার বিষ বাবু, রুয়েল ও নাজমূল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। তারা ও স্ত্রীরা বিভিন্ন এলাকায় ফেরি করে মাদক বিক্রি করে। এএসআই মনিরুজ্জামান মাদক ব্যবসায়ীদের ধরতে সাদা পোশাকে কনস্টেবল মনিরুজ্জামানকে সঙ্গে নিয়ে ওই এলাকায় যান। এ সময় পুলিশ বিষ বাবুকে আটক করে। তাকে ছাড়িয়ে নিতে প্রায় ২০ জন নারী-পুরুষ ওই দুই পুলিশ সদস্যের উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা দুইজনকে বেদম মারপিট করে। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরো জানান, তাদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে।
