রংপুরে বাস খাদে, নিহত ২

আপডেট : ১৩ অক্টোবর ২০১৫, ০৯:১৬
রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরো ১০ জন।
 
সোমবার রাতে উপজেলার জিগারতল এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- কিয়ামুল হক রাজু (৪০) ও সৌরভ কুমার (৪৮)।
 
স্থানীয় জানান, রাতে বগুড়া থেকে সৈয়দপুরগামী বিআরটিসির যাত্রীবাহী একটি জিগারতল এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি খাদে পড়ে ঘটনাস্থলে একজন নিহত হন। আহত হন আরো ১১ জন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়।