নাগেশ্বরীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ১৩ অক্টোবর ২০১৫, ১৩:৩১
 
কুড়িগ্রামের নাগেশ্বরীতে অজ্ঞাত এক ব্যক্তি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাতটায় উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভুটামারীর দোলা নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
জানা গেছে, সকালে গাছে ঝুলানো গলায় গামছা পেচাঁনো অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
 
সংশ্লিষ্ট ইউপি সদস্য আফজাল হোসেন বলেন, মৃত লোকটি ভিতরবন্দ এলাকার বাসিন্দা নয়।
 
নাগেশ্বরী থানার এস.আই আ: ওহাব বলেন, লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই। বোঝা যাচ্ছে না এটি হত্যা না আত্মহত্যা। ময়নাতদন্ত রিপোর্ট পেলে তা বোঝা যাবে।