পাকিস্তান সুপার লিগে খেলবেন ওয়াটসন

আপডেট : ১৩ অক্টোবর ২০১৫, ১৪:১৬

পাকিস্তান সুপার লিগ টি টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে রাজী হয়েছেন অস্ট্রেলিয়ান অল রাউন্ডার শেষ ওয়াটসন। এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর তাই আগামী ফেব্রুয়ারিতে দুবাই ও শারজায় অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে বেশ কয়েকজন বিদেশির সাথে এবার ওয়াটসনের নামও যুক্তও হলো।



পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে ১৫২তম বিদেশী খেলোয়াড় হিসেবে পিসিএল এর সম্মতি পত্রে স্বাক্ষর করেছেন ওয়াটসন। আগামী ডিসেম্বরে পিএসএল আয়োজক কর্তৃপক্ষ খেলোয়াড়দেও নিলাম আয়োজন করতে যাচ্ছে। এখন পর্যন্ত পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিটি দলে চার থেকে পাঁচজন বিদেশী খেলোয়াড় মাঠে থাকতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।


পিসিবি চেয়ারম্যান ও পিসিএল এর প্রধান নাজাম শেঠী জানিয়েছেন ওয়াটসনের চুক্তির মাধ্যমে পিএসএল একটি ভিন্ন মাত্রা পাবে। শেঠী আরো জানিয়েছেন পিএসএল এর ড্রাফট প্রক্রিয়ায় পিএসএল হয়তবা একটি বিশেষ ক্যাটাগরীর অনুমতি দিতে পারে যেখানে একজন বিদেশী খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ দুই লক্ষ থেকে দুই লক্ষ ২৫ হাজার মার্কিন ডলার বরাদ্দ থাকবে। এর আগে প্রাথমিকভাবে পিসিবি ঘোষনা দিয়েছিল একজন বিদেশী খেলোয়াড়ের সাথে চুক্তির জন্য ২৫ হাজার ডলার হতে সর্বনিম্ন ভিত্তিমূল্য। আর এর সর্বোচ্চ পরিমান হবে দেড় লাখ ডলার। কিন্তু সূত্রমতে জানা গেছে সম্মতি পত্রে স্বাক্ষরিত বেশ কয়েকজন খেলোয়াড়ই এর থেকে বেশী অর্থ দাবী করেছে। বিশেষ করে যারা ক্যারিবীয়ান প্রিমিয়ার লীগ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলেছে তাদের দাবীটা একটু বেশী বলে জানা গেছে। একারনেই বিদেশী খেলোয়াড়দের জন্য বিশেষ ক্যাটাগরীতে ভিত্তি মূল্য বাড়িয়ে দেয়া হয়েছে বলে শেঠী জানিয়েছেন।

যে ১৫২জন বিদেশি খেলোয়াড় এখন পর্যন্ত সম্মতি পত্রে স্বাক্ষর করেছেন তাদের মধ্যে আটটি টেস্ট খেলুড়ে দেশ এবং পাঁচটি সহযোগী সদস্য দেশের খেলোয়াড় রয়েছে। এর মধ্যে ভারতীয় কিছু খেলোয়াড়ও রয়েছেন। সম্প্রতী এক সাক্ষাতকারে শেঠী বলেছেন অন্তত কিছু ভারতীয় খেলোয়াড়কে প্রথমবারের মত আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণের ব্যপারে বিসিসিআই যাতে অনুমতি দেয় সেজন্য তিনি চেষ্টা করবেন । বাসস।