আরাকান আর্মি নেতা রেনিন সো আটক

আপডেট : ১৪ অক্টোবর ২০১৫, ০৮:৩৫
বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির নেতা ডা. রেনিন সোকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা থেকে তাকে আটক করা হয়। 
 
রাঙ্গামাটির পুলিশ সুপার(এসপি) মো. সাঈদ তারিকুল হাসান  জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী রাজস্থলীর ইসলামপুরের একটি বাসায় অভিযান চালায়। এ সময় আরাকান আর্মির নেতা ডা. রেনিন সোকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তার নামে বাংলাদেশে অনুপ্রবেশ ও সন্ত্রাস আইনে রাঙামাটি থানায় মামলা রয়েছে।