মৌলভীবাজারে মানবতাবিরোধী মামলায় গ্রেফতার ২

আপডেট : ১৪ অক্টোবর ২০১৫, ০৯:৩৫
মৌলভীবাজারে রাজনগর থেকে মানবতাবিরোধী অপরাধ মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
গ্রেফতার হলেন- উপজেলার গয়াসপুর গ্রামের উজির আহমদ চৌধুরী (৬০) ও সোনাটিকি গ্রামের মৌলভী ইউনুছ আহমদ (৭০)।
 
মঙ্গলবার বিকালে উজিরকে মৌলভীবাজার শহরের চৌমোহনা থেকে ও ইউনুছকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
 
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুদ্দোহা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ্যাক্টের ৩ ধারা এবং ট্রাইব্যুনালের ১৪-১৫ নম্বর মামলা অনুযায়ী মঙ্গলবার দুপুরে গ্রেফতারী পরোয়ানা এসে পৌঁছায় রাজনগর থানায়। এরই প্রেক্ষিতে দু’জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার উজের আহমদ চৌধুরী দীর্ঘদিন ধরে মৌলভীবাজার সরকারি কলেজের বাসচালক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।