মেসি-আগুয়েরো বিহীন আর্জেন্টিনার দুর্দশা অব্যাহত রয়েছে। বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে গোলশূণ্য ড্র করেছে জেরার্দো মার্টিনোর দল।
২০১৪ বিশ্বকাপের বাছাই পর্বের দুই ম্যাচেই প্যারাগুয়েকে হারিয়েছিল আর্জেন্টিনা। গত জুলাইয়ে কোপা আমেরিকাতেও দলটিকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছিল আলবিসেলেস্তেরা। সেই প্যারাগুয়ের বিপক্ষেই গোলশূণ্য ড্র করে বসেছে মেসিহীন আর্জেন্টিনা। এর আগে ইকুয়েডরেরর বিপক্ষে ঘরের মাঠে ২-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। বাছাইপর্বের দুই ম্যাচের ১৮০ মিনিটে একটি গোলও করতে পারলো না আর্জেন্টিনা। দুই ম্যাচ থেকে আর্জেন্টিনার সংগ্রহ ১ পয়েন্ট। আর্জেন্টিনার পরবর্তী বাছাইপর্বের ম্যাচ চিরপ্রতিদ্বন্দী ব্রাজিলের বিপক্ষে ঘরের মাটিতে খেলবে। গোল ডটকম।
