নাটোরের সিংড়ায় ডাকাত সন্দেহে অজ্ঞাত এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে জনতা। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ইটালি ইউনিয়নের বনকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ১০/১৫ জন ডাকাত ঐ গ্রামের সাহেব আলীর বাড়িতে হানা দেয়। এ সময় বাড়ির লোকজন চিৎকার করলে আশপাশের লোকজন ডাকাতদের ঘিরে ফেলে। এক পর্যায়ে অন্য ডাকাতরা পালিয়ে গেলেও একজনকে ধরে পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে পুলিশ লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের পাঠায়।
সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
