খিজির খান হত্যা: টাঙ্গাইলে সন্দেহভাজন যুবক আটক

আপডেট : ১৪ অক্টোবর ২০১৫, ১২:২৬
 
রাজধানীর বাড্ডায় পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির খানকে হত্যায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে ঢাকার গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে টাঙ্গাইল থেকে তাকে আটক করা হয়।
 
দেলদুয়ার থানার ওসি মোশাররফ হোসেন, রাতে অভিযান চালিয়ে তরিকুল ইসলাম তারেক নামের ঐ যুবককে দেলদুয়ার উপজেলার মৌলভীপাড়া থেকে আটক করা হয়।
 
গত ৫ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর মধ্য বাড্ডায় নিজের বাড়িতে খুন হন খিজির খান। নিজের বাড়িতে একটি খানকা শরীফ ছিল। বাসা ভাড়া নেয়ার কথা বলে ৫/৬ জন ঢুকে তাকে গলা কেটে হত্যার পর পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।