চট্টগ্রামে মাদকসহ আটক ৩

আপডেট : ১৪ অক্টোবর ২০১৫, ১২:২৯
চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-৭। বুধবার ভোরে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। তাদের কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল, ১১৩ পিস ইয়াবা এবং মাদক বেচার প্রায় ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
 
আটককৃতরা হলেন- শহীদুল ইসলাম (২৭), শাহিনুল ইসলাম (২৮) ও বেবি আক্তার (৩০)।
 
চট্টগ্রাম র‌্যাব-৭ এর মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে আগ্রাবাদ ছোটপুল এলাকায় খুরশিদা বেগম নামের এক নারীর বাসায় অভিযান পরিচালনা করা হয়। বাসা থেকে ইয়াবা ও ফেনসিডিলসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে হালিশহর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।