ফরিদপুরে নারীসহ ২ জনের অস্বাভাবিক মৃত্যু

আপডেট : ১৪ অক্টোবর ২০১৫, ১২:৪৫


ফরিদপুরে পৃথক দুটি ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি ও এক নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৯টার দিকে শহরতলির অম্বিকাপুর স্টেশনের কাছে আন্তঃনগর ফরিদপুর এক্সপ্রেস ট্রেনের নিচে পরে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যাক্তির পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

অপরদিকে সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার শহরতলির শোভারাম এলাকায় রুনা বেগম (২৫) নামে এক নারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তিনি ওই গ্রামের সুমন খা'র স্ত্রী।

ফরিদপুর সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. খালেদ মোশারফ হোসেন রুনা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।