লক্ষ্মীপুরের রায়পুরে অস্বাস্থ্য পরিবেশে খাবার রাখার দায়ে চারটি হোটেলে ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ শামিম হোসেন।
শহরের শাহী হোটেলে ১০ হাজার, আল-আমিন হোটেলে ২ হাজার, মনু মিয়ার হোটেলে ৫ হাজার ও একটি খোলা দোকানে ৫০০ টাকা জরিমানা করা হয়। এ সময় থানার একদল পুলিশ উপস্থিত ছিল।
নির্বাহী ম্যাজেষ্ট্রিট ও সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ শামিম হোসেন বলেন, 'খাদ্যে ভেজাল ও পরিস্কার-পরিচ্ছন্নতায় ভোক্তা অধিকার আইনে তাদের এ জরিমানা করা হয়।
