কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ১৪ অক্টোবর ২০১৫, ১৪:৩২
কুমিল্লায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ অজ্ঞাতনামা ২জন নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর উপজেলার কৃষ্ণনগর এলাকায় বুধবার দুপুর সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহাসড়কের সদর উপজেলার কৃষ্ণনগর এলাকায় দ্রুতগতি সম্পন্ন ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় ওই মোটরসাইকেলের আরোহীসহ একজন পথচারী ঘটনাস্থলে নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। 
 
তবে ময়নামতি হাইওয়ে থানার ওসি আবদুল আউয়াল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।