কেরানীগঞ্জে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১৪ অক্টোবর ২০১৫, ১৫:৪১
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার শুভ্যাড্ডা শশ্নানঘাঁট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে লাশটি রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। 
 
কেরাণীগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, যুবকের আনুমানিক বয়স ৩০ বছর। তার পড়নে ছিল জিন্সপ্যান্ট ও চেক ফুলহাতা শার্ট। লাশটিতে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেয়া নেয়া হবে।