পূর্বধলায় ট্রাক চাপায় যুবকের মৃৃত্যু

আপডেট : ১৪ অক্টোবর ২০১৫, ১৫:৫৬
নেত্রকোনার পূর্বধলায় ট্রাকের চাপায় ইব্রাহীম (২২) নামের পিকআপ ভ্যানের হেলপার মারা গেছেন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের লাল মিয়ার বাজারে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহীম ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সাতকানিয়া গ্রামের আসাব উদ্দিনের ছেলে।
 
পুলিশ সূত্রে জানা গেছে, ইব্রাহীম মুক্তাগাছা থেকে একটি পিকআপ ভ্যানে করে গাছের চারা নিয়ে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়ক দিয়ে জারিয়া যাচ্ছিলেন। রাত আড়াইটার দিকে লাল মিয়ার বাজারে ভ্যানটি নষ্ট হয়ে গেলে তিনি তা মেরামত করছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।