খুলনা মেডিক্যাল কলেজের (খুমেক) শেষ বর্ষের ছাত্রী আরমনি সুলতানা বিউটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার দুপুরে কলেজের সুফিয়া কামাল ছাত্রী হলের নিজ কক্ষে তিনি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। নিহত বিউটির বাড়ি চট্টগ্রাম বলে জানা গেছে।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) আসাদ এ তথ্য জানান। তিনি বলেন, 'দুপুর সোয়া ১টার দিকে পুলিশ বিউটির লাশ উদ্ধার করে। বিউটির কক্ষের দরজা বন্ধ দেখে সহপাঠীরা ডাকাডাকি করার পরও দরজা না খোলায় তারা পুলিশকে খবর দেয়।' পুলিশ দরজা ভেঙে কক্ষে ঢুকে ঝুলন্ত লাশ দেখতে পায়। তবে কী কারণে ওই ছাত্রী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সে ব্যাপারে কিছুই জানাতে পারেনি পুলিশ।
