কক্সবাজারের উখিয়া সীমান্তে দুই লাখ টাকার বিদেশি সিগারেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ভোর পাঁচটার দিকে সীমান্তের করিডোর এলাকা থেকে এগুলো তোলা হয়।
ঘুমধুম বিজিবির সুবেদার এবি ছিদ্দিক জানান, মিয়ানমার থেকে চোরাইপথে আসা এসব সিগারেট কক্সবাজার পাচার করার জন্য মজুদ রাখা হয়েছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে সেখানে অভিযান চালিয়ে দুই লাখ টাকার বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।
