‘ওসামা বিন লাদেনের অবস্থান জানত জারদারি’

আপডেট : ১৪ অক্টোবর ২০১৫, ১৭:০৭
 
ওসামা বিন লাদেনকে হত্যার অনেক আগেই পাকিস্তানে তার অবস্থান সম্পর্কে জানতেন দেশটির তত্কালীন প্রতিরক্ষামন্ত্রী চৌধুরী আহমেদ মুখতার। সিএনএন-আইবিএনকে দেয়া এক সাক্ষাত্কারে এ কথা জানান মুখতার। খবর টাইমস অব ইন্ডিয়ার।
 
ওসামার গোপন আস্তানা সম্পর্কে যুক্তরাষ্ট্রের কাছে দেশটির এক এজেন্ট তথ্য ফাঁস করেছে সেইমুর হার্স নামের এক প্রতিবেদকের তদন্তমূলক প্রতিবদনে এমন তথ্য প্রকাশ করা হয়। এর পরই সাবেক প্রতিরক্ষামন্ত্রী ওই স্বীকারোক্তি দেন।
 
প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ওসামা যে অ্যাবোটাবাদে বসবাস করছেন, সে সম্পর্কে সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, তত্কালীন সামরিক প্রধান আসফাক পারভেজ কায়ানি ও জয়েন্ট চিফ অব স্টাফ এবং গোয়েন্দা সংস্থা আইএসআই অবগত ছিল।’
 
মুখতার ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত দেশটির প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। নেভি সিলের অভিযানে ওসামা বিন লাদেন নিহত হওয়ার আগ পর্যন্ত পাকিস্তান তার সম্পর্কে কিছুই জানত না কিন্তু মুখতারের এ স্বীকারোক্তি সে হিসাব উল্টে দিল।
 
উল্লেখ্য, ২০১১ সালের ২ মে মার্কিন নেভি সিল এক অভিযান চালিয়ে ওসামা বিন লাদেনকে হত্যা করে।