সিলেটে ডাকাত সন্দেহে আটক ২

আপডেট : ১৫ অক্টোবর ২০১৫, ১০:৩৪
সিলেট মহানগরীর ছালিয়া গ্রাম থেকে ডাকাত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে স্থানীয়রা তাদের পুলিশের হাতে তুলে দিয়েছে। বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে তাদেরকে আটক করা হয়।
 
আটককৃতরা হলেন- শরিয়তপুর জেলার বাসিন্দা মৃত ইদ্রিস আলীর ছেলে রাব্বানী আহমদ ফরহাদ (২২) ও সিলেটের জালালাবাদ থানার লামাকাজি মাতাবপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে সোহাগ মিয়া (২৪)। 
 
বিমানবন্দর থানার ডিউটি অফিসার এসআই জামাল জানান, ডাকাত সন্দেহে ছালিয়া গ্রাম থেকে রাব্বানী ও সোহাগকে আটক করে স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে নিয়ে আসে।