চট্টগ্রামে বাসের ধাক্কায় নিহত ১

আপডেট : ১৫ অক্টোবর ২০১৫, ১১:১০
চট্টগ্রামে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোহাম্মদ রফিক (৫০) নামের এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত রফিক চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সাজু মিয়ার ছেলে বলে পুলিশ জানায়।
 
হাইওয়ে পুলিশের নাজিরহাট ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, ভোরে মাইজভাণ্ডার দরবার শরীফ এলাকা থেকে একটি অটোরিকশা নাজিরহাটের দিকে আসার সময় একই পথে আসা যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে এর যাত্রী রফিক ঘটনাস্থলে প্রাণ হারান।
 
নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটি আটক করেছে।