দিনাজপুর কাহারোলে বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
কাহারোল থানার অফিসার ইনচার্জ পৃথ্বিশ কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাহারোল থানার এসআই ইদ্রিস আলীর নেতৃত্বে সঙ্গীয় এএসআই ও ফোর্সসহ উপজেলার হাতিশা গ্রামের মফিজ উদ্দীনের বাড়িতে জুয়া খেলার সময় ৫ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ জনকে ১৮৬০ সালের জুয়া আইনের ৩, ৪, ৬ ধারায় ৭ দিনের সশ্রম কারাদণ্ড দেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালত পরিচালনা কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সাল।
সাজা প্রাপ্তরা হলেন- উপজেলার হাতিশা গ্রামের ফারুক, পাহাড়পুর গ্রামের ওলেকান্ত রায়, পাহাড়পুর গ্রামের মফিজউদ্দীন, মুলিকপুরের দিনুরাম ও প্রহরীয়া গ্রামের আব্দুল খালেক।
