ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রথখোলাতে ছিনতাইকালে মাইক্রোবাসসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মোটরসাইকেল আরোহী ফরহাদ মল্লিক (২৫) টেকেরহাট থেকে ফরিদপুরের রাঘদী যাওয়ার পথে চরপ্রসন্নদী ১ নাম্বার ব্রিজে ৬-৭ জনের ছিনতাইকারীর দল মারধোর করে মাইক্রোবাসে মোটরসাইকেল উঠিয়ে নিয়ে যাওয়ার সময় চিৎকার শুনে এলাকাবাসী ও ডিউটিরত পুলিশ এগিয়ে এসে ছিনতাইকারীদের ধাওয়া করে। ছিনতাইকারীরা মাইক্রোবাস ও মটরসাইকেলসহ আরোহীকে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় দুই ছিনতাইকারী বরগুনা জেলার পরিরখাল গ্রামের খালেক মুসাল্লীর ছেলে আবু সালেহ মুসাল্লী (২৮) ও একই জেলার ছোট তালতলী গ্রামের লতিফ হাওলাদারের ছেলে চান মিয়া হাওলাদারকে (৩৫) আটক করে।
