টেকনাফে মানবপাচারকারী গ্রেফতার

আপডেট : ১৫ অক্টোবর ২০১৫, ১৪:৩০
কক্সবাজারে টেকনাফে সরকারি তালিকায়বুক্ত মানব পাচারকারি অলি আহমদ (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর দেড় টার দিকে বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এসআই) বিল্লাল হোসনের নেতৃত্বে একদল পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার বদিউজ্জামান ফকিরের ছেলে।
 
টেকনাফ মডেল থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার জানান, গ্রেফতারকৃত অলি আহমদের নাম সরকারি মানবপাচারকারীর তালিকায় তার নাম রয়েছে। তিনি দীর্ঘ ধরে সমুদ্র পথে পাচার করে আসছিল বলে জানায়। তার বিরুদ্ধে থানায় মানবপাচারের মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কক্সবাজার আদালতে পাঠানো হবে।