ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আইন সহায়তা কেন্দ্র (আসক) নাম ভাঙ্গিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের দায়ে ৩ প্রতারককে আটক করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল আবেদীন। বুধবার বিকালে সৈয়দটুলা গ্রামের নার্গিছ বেগমের অভিযোগের ভিত্তিতেই তাদের অফিসে অভিযান চালিয়ে কাগজপত্রসহ আটক করা হয়। আটকের পরই এদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের লিখিত অভিযোগ জমা দিতে থাকে ভুক্তভোগীরা। বিচারের আশ্বাস দিয়ে অর্থ হাতিয়ে নেয়ার দায় স্বীকার করে আটককৃত ৩ জন। নার্গিছের ১৮ হাজার টাকা প্রকাশ্যে ফেরত দেয় তারা। পরে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রতারক সেলিম মুন্সী (৩৫) কে ২ মাসের কারাদণ্ড প্রদান করেন।
উপজেলার নোয়াহাটি গ্রামের প্রতারক বাদশা মিয়া (৩০) ও শাহবাজপুর গ্রামের প্রতারক রিপনকে (৪০) অভিযোগকারীদের টাকা ফেরত দেয়ার শর্তে অঙ্গিকার নামায় স্বাক্ষর রেখে ছেড়ে দেয়া হয়।
