নাটোরের বাগাড়িপাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রী চাচাতো বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পেড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার চকগোয়াস গ্রামের মামুনের মেয়ে পুষ্প খাতুন (১২) এবং আ. হালিমের মেয়ে তৃপ্তি খাতুন (১১)।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, উপজেলার পেড়াবাড়িয়া গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যায় তৃপ্তি ও তার মামাতো বোন পুষ্প। আজ সকাল সাড়ে ১০টার দিকে তারা পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। এ সময় পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে নেমে অজ্ঞান অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করে।
